রাজনীতি

জাতীয় পার্টির দুয়ার খোলা 

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্মের জন্য জাতীয় পার্টির দুয়ার খোলা আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে দলটির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর আয়োজনে পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টি স্থানীয় সরকারের প্রতিটি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি সংগঠিত হবার পাশাপাশি সাধারণ মানুষের কাছে যাচ্ছে। প্রতিটি নির্বাচনেই জাতীয় পার্টির প্রার্থীদের শেষ পর্যন্ত লড়াই করতে বলা হচ্ছে। যারা ভয়-ভীতি আর লোভ-লালসা উপেক্ষা করে লড়াই করতে পারবে না, তাদের জাতীয় পার্টিতে প্রয়োজন নেই। কারণ, নতুন প্রজন্মের জন্য জাতীয় পার্টির দুয়ার খোলা আছে।

এ প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আওয়ামী লীগে কোন জায়গা নেই। আওয়ামী লীগে কেউ ইচ্ছে হলেই যোগ দিতে পারছেন না। আবার বিএনপিতে যোগ দিলেই মামলা আর হামলার ভয় আছে। তাই নতুন প্রজন্মের রাজনীতির জন্য জাতীয় পার্টি হচ্ছে উপযুক্ত প্লাটফর্ম।

গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না। অথবা নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে। কিন্তু সাধারণ মানুষের কাছে নির্বাচন কমিশনের ক্ষমতা দৃশ্যমান নয়। নির্বাচনকে প্রভাবিত করতে সরকারি দলের সাথে অনেক সময় প্রশাসনের একটি অংশও জড়িয়ে পড়ছে। তাই স্থানীয় সরকারের নির্বাচনগুলো প্রতিদ্বন্দিতাপূর্ণ হচ্ছে না। বিরোধী মতাদর্শের প্রার্থীরা নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছেনা। মামলা-হামলা, ভয়-ভীতি আর লোভ-লালসায় বিপর্যস্ত হচ্ছেন প্রার্থীরা।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি সবচেয়ে নিরাপদ। সাধারণ মানুষ মনে করছে, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবে। তাই সাধারণ মানুষ আগামী দিনে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

এসময় আরও উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব শামসুল হক, সাংগঠনিক নাসির উদ্দিন সরকার, আনিস উর রহমান খোকন, এডভোকেট মমতাজ উদ্দিন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, যুগ্ম দফতর সমরেশ মন্ডল মানিকসহ ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সকল থানার সভাপতি-সাধারণ সম্পাদকগণ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুস্থ্যতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা