রাজনীতি

বিএনপির ভাবনায় শুধুই নির্বাচনকালীন সরকার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবনায় ইসি পুনর্গঠনের চেয়ে নির্বাচনকালীন সরকারের ইস্যু বেশি গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি হাইকমান্ডের সঙ্গে সিরিজ বৈঠকের প্রথম দিন নির্বাহী কমিটির নেতাদের বক্তব্যে এমন অভিমত ছিল লক্ষণীয়।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন সরকারে ক্ষমতাসীন আওয়ামী লীগ থাকায় যে কাউকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে সেই কমিশন নিরপেক্ষ হবে না, তাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি আদায় করতে পারলে তাদের প্রত্যাশিত নির্বাচন কমিশনও গঠন সম্ভব হবে বলে দলটির নেতাদের অভিমত।

বিএনপি নেতাদের মতে, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সর্বদলীয় বৈঠক, সার্চ কমিটি গঠন এবং সব দলকে নামের প্রস্তাবনা দেওয়া এই প্রক্রিয়ায় বিএনপির কোনো লাভ নেই। এ প্রক্রিয়ায় বিগত অভিজ্ঞতা বিএনপির জন্য লাভজনক হয়নি। তাই আন্দোলন কর্মসূচির মাধ্যমে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি আদায়ের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা চিন্তা করছেন।

বিষয়টি নিশ্চিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তাই নির্বাচনের আগে এ সরকারকে সরে যেতে হবে। দল নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা