রাজনীতি

রওশন এরশাদ আইসিইউতে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক: বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালের আইসিউতে ভর্তি করানো হয়েছে।

গত শনিবার (১৪ আগস্ট) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান

মামুন হাসান বলেন, হঠাৎ করে ম্যাডামের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

তিনি আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি।’

দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না।

হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে বলেও জানান মামুন হাসান।

এর আগে গত ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে তিনি বাসায় ফেরেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা