রাজনীতি

‘টিকা নয়, মাস্ক না পরলে শাস্তি’

নিজস্ব প্রতিবেদক : টিকা না নিয়ে রাস্তায় বের হলে শাস্তি পেতে হবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মাস্ক না পরলে শাস্তি হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (০৪ আগস্ট) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, করোনার টিকা না নিয়ে বাইরে ঘোরাফেরা করলে আগামী ১১ আগস্ট থেকে শাস্তির আওতায় আনা হবে ১৮ বছরের বেশি বয়স্কদের। রাস্তাঘাটে, গাড়ি-ঘোড়ায়, ট্রেনে হোক, কেউ আইন না মানলে সরকার হয়তো অধ্যাদেশ জারি করে শাস্তি দিতে পারে।

তবে মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এরকম কোনো কিছু বলা হয়নি।

এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, গতকাল যে বৈঠক হয়েছে মূলত অনলাইনে হয়েছে, বেশিরভাগই অনলাইনে সভায় যোগ দিয়েছেন। কেউ কেউ সশরীরে উপস্থিত ছিলেন। আমি অনলাইনে যুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। ১৮ বছরের বেশি বয়স্ক কেউ (টিকা না নিয়ে) বের হলেই শাস্তিযোগ্য অপরাধ হবে, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি।

তিনি বলেন, বরং মাস্ক পরার ওপর জোর দেয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে, সেটির ওপর জোর দেয়া হয়েছে। মাস্ক না পরলে যাতে তাৎক্ষণিক শাস্তি দেয়া যায় সেজন্য পুলিশ যাতে জরিমানা করতে পারে, আইনের মধ্যে থেকে কীভাবে সেটা করা যায়, সে বিষয়ে সবাই অভিমত ব্যক্ত করেছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত নাকি সমন্বয়হীনতার অভাব—জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটি কারো ব্যক্তিগত অভিমত হতে পারে। তবে সভায় এ ধরনের সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা