রাজনীতি

 ৩ ছাত্রদল নেতা আটকে রিজভীর নিন্দা

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩ নেতাকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার ( ৫ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর হাতিরপুল এলাকা থেকে তাদের আটক করা হয়। ছাত্রদল নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানন এবং আটকদের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

আটক ছাত্রদল নেতারা হলেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, মোঃ আল-আমিন। আটকের ঘটনার নিন্দা জানিয়ে রিজভী আহমেদ বলেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের দমন করার জন্যই সারা দেশে গ্রেফতার কার্যক্রম চালাচ্ছে। এরই অংশ হিসেবে ছাত্রদলের ৩ নেতাকে আটক করেছে সরকারের পেটোয়া বাহিনী। আমি আটকদের অবিলম্বে মুক্তি দাবি করছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা