‘উপ-নির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে’
রাজনীতি

‘উপ-নির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপ-নির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে, তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণের পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকে।

তিনি বলেন, বিএনপি জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না। এটাই তাদের বড় ব্যর্থতা।

ওবায়দুল কাদের বলেন, কোনো ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তারা এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে। বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ইথারে ভেসে আসে ৷ সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই।কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে দেবে না জনগণ। ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা