রাজনীতি

উলিপুর পৌর এনসিপির আহ্বায়ক কমিটি গঠন 

উলিপুর  প্রতিনিধি 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উলিপুর পৌর শাখার ৪৪ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিন মাস মেয়াদি এ কমিটিতে মোঃ সুমন খাঁনকে আহ্বায়ক এবং মোঃ ইমরান হুসাইনকে সদস্য সচিব করা হয়েছে।

গত রবিবার (২১ জুন) রাতে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ মুকুল মিয়া ও সদস্য সচিব মোঃ মামুন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য নেতাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম বাবু, নজরুল ইসলাম, মিনহাজুল ইসলাম ও মিলন বাবু। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোয়াজ্জেম হোসেন ও ডাঃ মোঃ তাজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন হোসেন আলী, বিপ্লব মিয়া ও আবু তালেব অনিক।

এছাড়া কমিটিতে ৩৩ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ সুমন খাঁন বলেন, 'কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত করতে কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।'

তিনি আরও বলেন, 'জনগণের প্রত্যাশা পূরণে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বর্তমানে দল সাংগঠনিক কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে রয়েছে। অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পৌরসভার নয়টি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করা হবে।'

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা