সংগৃহীত ছবি
রাজনীতি

মাদারীপুরে শহিদ পরিবারকে সহায়তা জামায়াতের

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী।

আরও পড়ুন : সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার ঘটমাঝি এলাকায় সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ এই অর্থ তুলে দেন নিহতের স্বজনদের হাতে।

মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনে তিনজন নিহত হয়েছেন। এছাড়া রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মারা গেছেন মাদারীপুরের আরো ১২ জন। মোট নিহত ১৫ জনের পরিবারের মধ্যে ১১ জনের পরিবার সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১১ জনের পরিবারকে ২২ লাখ টাকা আর্থিক সহায়তা করা হয় জামায়েত ইসলামী সংগঠনের পক্ষ থেকে। এছাড়া আহতের চিকিৎসার ব্যয় বহনের কথা জানান সংগঠনের নেতারা। এর আগে নিহতের কবর জিয়ারত করেন জামায়েত ইসলামীর সদস্যরা। পরে কথা বলেন নিহতের স্বজনদের সাথে, পাশে থাকারও আশ্বাস দেন তারা।

আরও পড়ুন : বিশ্বে খাদ্যপণ্যের দাম কমেছে

জামায়েত ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সোবহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আজাদ, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, মাদরীপুর জেলা আমির আব্দুছ সোবহান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোকলেসুর রহমানসহ অনেকেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা