সংগৃহীত ছবি
রাজনীতি

সরকার টিকবে না

নিজস্ব প্রতিবেদক : সবাই রাস্তায় নামলে সরকার এক ঘণ্টাও টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আরও পড়ুন : রোহিঙ্গা সংকট সমাধানে প্রচেষ্টা নিন

শনিবার (১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন ।

শামসুজ্জামান দুদু বলেন, ‘লড়াই ছাড়া কোনো অর্জন হয় না। এখানে যারা আছেন সবাই রাজপথের লোক। রাজপথে ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমরা (বিএনপি) তো বলেই দিয়েছি, যারা এই আন্দোলনে থাকবে তারা পরবর্তীকালে সরকারে থাকবে, পার্লামেন্টে থাকবে।’

আরও পড়ুন : বেনজীরের দায় পুলিশ নেব না

তিনি বলেন, ‘পাকিস্তান কেন ভাগ হয়েছিল? পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অথচ তাদের (ভারত) সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে। আমাদের সর্বস্ব হারানো বলতে যেটা বোঝায় স্বাধীনতা হারিয়েছি। গণতন্ত্র, অধিকার হারিয়েছি।’

দুদু বলেন, ‘সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির যে অবস্থা, তাহলে তাদের কর্তার আরও কী অবস্থা? এরা যদি এই মাত্রার দুর্নীতিবাজ হন, তাহলে তাদের যারা নিয়োগ করেছেন তারা কোন মাত্রার দুর্নীতিবাজ। ভালো লোক ভালো লোককে নিয়ে আসে, আর খারাপ লোক আমার ধারণা খারাপ লোককে নিয়ে আসে। বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে, এত খারাপ অবস্থা গত ৫২ বছরে আসেনি।’

আরও পড়ুন : রেলকে ব‍্যবহার করে সুবিধা নয়

শামসুজ্জামান দুদু বলেন, ‘এ সরকারকে সরাতে না পারলে আমাদের জীবদ্দশায় ভালো কিছু দেখে যেতে পারবো না। আর এটা করার জন্য তরুণদের দরকার। হিম্মতওয়ালা লোকদের দরকার। আমার মনে হয় বাংলাদেশের হিম্মতওয়ালা লোকরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই সরকারের সঙ্গে তারা থাকবেন না।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে। আমার ধারণা একসঙ্গে একবার নামলে এই সরকার এক ঘণ্টাও টিকে থাকতে পারবে না। তাই আসেন, যেদিন ডাক আসবে অতীতের মতো রাস্তায় নেমে যাবো। বিএনপি, খেলাফত মজলিস বা ছোট-বড় দল, এগুলো বিবেচনায় আনার দরকার নেই।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা