ছবি: সংগৃহীত
রাজনীতি

ঝালকাঠিতে আ’লীগের ১৭ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান হোসেন খান ও তার উঠান বৈঠকে হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় অপর চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান খানসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিএনপির লিফলেট বিতরণ

বুধবার (১৫ মে) রাতে এ ঘটনায় সুলতান হোসেন খানের ভাই হেমায়েত উদ্দিন খান বাদী হয়ে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। হামলার ঘটনার পর ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান আরিফুর রহমান, জেলা যুবলীগ আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কাউন্সিলর কামাল শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজসহ মোট ১৭ জন।

মামলায় বাদী এজাহারে উল্লেখ করেন, আমার আপন ভাই সুলতান হোসেন খান উপজেলা নির্বাচনের ঝালকাঠি উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থী। ১৪ মে সন্ধ্যা অনুমান সাড়ে ৭ টার দিকে ঝালকাঠি পৌরসভার কীর্তিপাশা মোড়ে ভাইয়ের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক চলছিল।

আরও পড়ুন: আমরা কাউকে দাওয়াত করে আনিনি

এ সময় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. খান আরিফুর রহমানের নির্দেশে সকল আসামিরা বেআইনী জনতাবদ্ধে দা, লোহার রড, চাপাতি, হটস্টিক, জিআই পাইপ, রামদা, দেশীয় অস্ত্র-সস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার ভাইয়ের উঠান বৈঠকে অতর্কিত হামলা ও মারপিট করে।

আসামি মো. কামাল শরীফ এর হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের মাথা লক্ষ্য করে কোপ দেয়। আমার ভাই সরে যাওয়ায় তার ডান বাহুতে কোপ পড়ে রক্তাক্ত জখম হয়। এ সময় অপর আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে আমার ভাইয়ের কর্মী-সমর্থকরা আহত হন।

তখন ভাইয়ের ব্যবহৃত গাড়ি ভাংচুর করে তার সাথে থাকা আইফোন ছিনিয়ে নেয় আসামিরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়।

আরও পড়ুন: মুক্তি পেলেন বিএনপি নেতা সোহেল

পরবর্তীতে আমার ভাবিসহ স্থানীয় লোকজনের সহায়তায় আমার ভাই ও অন্যান্য ভিকটিমদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক ভিকটিমদের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আমার ভাইয়ের প্রার্থীতা বৈধ ঘোষণার পর থেকে অপর প্রার্থী আরিফুর রহমান খানের নির্দেশে মামলার আসামিরা ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছে।

এদিকে ১৪ মে সুলতান হোসেন খানের উপর হামলার ঘটনায় সেই রাতেই অভিযান চালিয়ে আরিফুর রহমানের সমর্থক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলফি শাহরুন শুভ, ইশতিয়াক আহমেদ ও তুহিন হাওলাদারকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, আটক ৩ জনের মধ্যে একজন এ মামলার এজাহার ভুক্ত আসামি। অন্য ২ জন সন্দিগ্ধ আসামি। এ ঘটনায় প্রতিপক্ষ খান আরিফুর রহমানের পক্ষ থেকে পাল্টা একটি অভিযোগ এজাহার হিসেবে প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা