মতামত

জ্ঞানই শক্তি

মুজিব রহমান

ইসরাইল কি প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ? বাস্তবিক তা নয়৷ মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদহীন একটি দেশ। কিন্তু তারা পৃথিবীর অন্যতম সম্পদশালী একটি দেশ৷ তাহলে ওই দেশ এতো ধনী কেন? কি আছে তাদের? কারণ, ইসরাইলের নাগরিকদের আছে জ্ঞান৷ সিঙ্গাপুরও ঠিক এমনটিই। সেদেশেও প্রাকৃতিক সম্পদ নেই। আছে পৃথিবীর সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়৷ সেগুলোই তাদের সম্পদ। অর্থাৎ, তারাও জ্ঞানের ওপর নির্ভরশীল৷

বিপরীতে আমরা নাউরুর কথা বলতে পারি৷ প্রাকৃতিক সম্পদ ফসফরাস বিক্রি করেই তারা পৃথিবীর দ্বিতীয় ধনী দেশে পরিণত হয়৷ একসময় ফুরিয়ে যায় প্রাকৃতিক সম্পদ৷ জ্ঞান না থাকায় তাদের করা বিভিন্ন দেশের বিনিয়োগ হাতছাড়া হয়ে যায়৷ আজ নাউরু আবারো পরিণত হয়েছে গরীব রাষ্ট্রে৷

মধ্যপ্রাচ্যের তেল ফুরিয়ে গেলে কিংবা অপ্রয়োজনীয় হয়ে পড়লে, অনেক দেশের অবস্থাই নাউরুর মতোই হবে৷ সৌদী আরব হজের টাকায় কিছুটা টিকে থাকবে। আরব আমিরাত টিকে যাবে বাণিজ্যিক কারণেই৷ দুবাই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল নয়৷ আরব-পারস্যের বাকি দেশগুলোর মানুষ জ্ঞানার্জন করে নি৷ এ কারণেই শতকোটির মুসলিম দেশ মিলেও হেরে যায় অর্ধকোটির ইসরাইলের কাছে৷

সক্রেটিস জ্ঞানী ছিলেন বলেই জানতেন, 'জ্ঞানই শক্তি'! তথ্য জানা ও তার প্রয়োগ করতে পারলেই সব কিছু বদলে দেয়া যায়৷ সুন্দরজীবনের জন্যও জ্ঞান অপরিহার্য৷ জ্ঞান কোনো ভাববাদী জিনিস নয়৷ কোনো সাধু-সন্যাসী বা পীরের দোয়ায় তা কারো মধ্যে প্রবেশ করে না৷ নদীর তীরে দাঁড়িয়ে গভীরভাবে ভাবলেও তা আসবে না৷ জ্ঞান আকাশ থেকে নেমে আসে না, অলৌকিকভাবেও পাওয়া যাবে না৷ বিশ্বাসের কোনো বইতে জ্ঞানের ছিটেফোঁটাও থাকে না৷

তাহলে? কেন ইসরাইলের মতো প্রাকৃতিকসম্পদহীন দেশে জ্ঞানী মানুষ গিজগিজ করে? আর প্রাকৃতিক সম্পদে ভরপুর সৌদী আরবে সাহারা মরুভূমির মতো বিরাণজ্ঞানের জগৎ? সুশিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়েই আজ পাশ্চাত্যের দেশগুলো উন্নতির চরম শিখরে৷

তারা নাগরিকদের দিতে পেরেছে কল্যাণরাষ্ট্র, কথা বলার স্বাধীনতা আর মুক্তচিন্তার অধিকার৷ বিপরীতে তেলসমৃদ্ধ আরব-পারস্য আজও অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত৷ নাগরিকগণ কথা বলতে ব্যর্থ, অধিকার আদায়ে অসচেতন ও অন্ধবিশ্বাসে নিমজ্জিত৷

জ্ঞানের আলো দিয়েই পাশ্চাত্যের মানুষ আইটি খাত নিয়ন্ত্রণ করছে। উন্নত শিল্পকারখানা স্থাপন করছে ও শিল্প-সাহিত্যে শীর্ষে অবস্থান করছে৷ আর অন্ধবিশ্বাস ও অজ্ঞতা মানুষের মর্যাদাই দিচ্ছে না।

লেখক-মুজিব রহমান

সাধারণ সম্পাদক, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, শ্রীনগর শাখা


সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

‘স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছি’

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালানোর ভিডিও প্রকাশের পর সৃষ্ট ব...

বাল্যবিবাহ বন্ধ ও কন্যাশিশুর সমান অধিকার দাবি

বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য...

সাটুরিয়ায় কৃষিজমির উর্বর মাটি কাটায় দুইজনকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির উর্বর উপরি...

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় আউকপাড়া এলাকার একটি অটোরিকশার গ্যারেজে অভ...

১ এপ্রিল জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন চুক্তি স্বাক্ষর ক&...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা