ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কিংবদন্তি আব্বাসউদ্দিনের প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (৩০ জানুয়ারি) ১৬ মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ। ০৭ রজব ১৪৪৪ হিজরি।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: বিশ্বব্যাপি কমেছে প্রাণহানি

ঘটনাবলী:

১৭৩০ - জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।

১৮০৩ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।

১৮০৩ - গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

১৮৯৬ - ফিলিপাইনের ম্যানিলায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে ফিলিপিনো জাতীয়তাবাদি জোসে রিজালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯০০ - অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।

১৯০৬ - পূর্ব বাংলার ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি স্থাপিত হয়।

১৯১৯ - লিঙ্কন্স ইন প্রথমবারের মত নারী বার শিক্ষার্থী ভর্তি করে।

১৯২২ - সোভিয়েত ইউনিয়ন গঠিত।

১৯২৫ - কানপুরে কমিউনিস্টদের সর্বভারতীয় প্রথম সম্মেলন শেষ হয় এবং ভারতের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৪৩ - সুভাষ চন্দ্র বসু কর্তৃক পোর্ট ব্লেয়ারে ভারতের পতাকা উত্তোলন।

১৯৪৭ - দুটি ইহুদীবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদুশ শেইখ গ্রামে হামলা চালায়।

১৯৫৯ - চীনের প্রথম ব্যাল্লে দল; পেইচিং হত্যকলা কলেজের পরীক্ষামূলক ব্যাল্লে দল পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ - স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্ধোধন।

১৯৯৩ - ইসরায়েল ও ভ্যাটিকান সিটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৯৭ - চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে।

১৯৯৯ - সাবেক বিটলস জর্জ হ্যারিসন তার ফ্রাইয়ার পার্কের বাসভবনে মাইকেল আব্রাম কর্তৃক আক্রান্ত হন।

২০০৬ - মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে বোমা হামলা।

২০০৬ - ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল

জন্মদিন:

৩৯ - রোমান সম্রাট টাইটাস।

১২০৪ - আবু উসমান সাইদ ইবনে হাকাম আল-কুরাশি, পর্তুগিজ শাসক।

১৬৭৩ - তৃতীয় আহমেদ, উসমানীয় সুলতান।
১৮৬৫ - রুডইয়ার্ড কিপলিং, ইংরেজ লেখক ও কবি, নোবেল বিজয়ী।

১৮৮৪ - হিদেকি তোজো, জাপানি সেনাপতি ও রাজনীতিবিদ, জাপানের ৪০তম প্রধানমন্ত্রী।

১৯২১ - রশিদ কারামি, লেবানিজ আইনজীবী ও রাজনীতিবিদ, লেবাননের ৩২তম প্রধানমন্ত্রী।

১৯২৩ - প্রকাশ বীর শাস্ত্রী, ভারতীয় একাডেমিক ও রাজনীতিবিদ।

১৯৩৫ - উমর বঙ্গো, গ্যাবনিজ লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ, গ্যাবনের রাষ্ট্রপতি।

১৯৪২ - ভ্লাদিমির বুকোভস্কি, রুশ লেখক।

১৯৪৬ - বের্টি ফোক্ট্‌স, জার্মান জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৫০ - বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ, ডেনীয় কম্পিউটার বিজ্ঞানী।

১৯৭৪ - এস. জিতেশ, ভারতীয় কার্টুনিস্ট, কবি ও সমালোচক।

১৯৭৫ - টাইগার উডস, আমেরিকান গোলফার।

১৯৭৭ - লায়লা আলী, আমেরিকান বক্সার ও অভিনেত্রী।

আরও পড়ুন: নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যু

মৃত্যুবার্ষিকী:

২৭৪ - পোপ প্রথম ফেলিক্স।

১৫৭৩ - জিওভান্নি বাতিস্তা জিরাল্ডি, ইতালীয় লেখক ও কবি।

১৫৯১ - পোপ নবম ইনোসেন্ট।

১৬৪০ - জন ফ্রান্সিস রেগিস, ফরাসি যাজক ও সন্ত।

১৮৯৬ - জোসে রিজাল, ফিলিপিনো জাতীয়তাবাদি।

১৯০৮ - টমাস-আলফ্রেড বার্নি‌য়ার, কানাডীয় সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৪৪ - রোম্যাঁ রোলাঁ, ১৯২৫ সালে সাহিত্যে নোবেলজয়ী ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও অধ্যাত্মবিদ।

১৯৪৭ - আলফ্রেড নর্থ হোয়াইটহেড, ইংরেজ-আমেরিকান গণিতবিদ ও দার্শনিক।

১৯৫৩ - কবি শাহাদাৎ হোসেন।

১৯৫৯ - আব্বাসউদ্দিন, প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক।

আব্বাসউদ্দীন আহমদ ছিলেন একজন বাঙালি লোক সঙ্গীতশিল্লী, সঙ্গীত পরিচালক, ও সুরকার। সঙ্গীতে অবদানের জন্য তিনি মরণোত্তর প্রাইড অফ পারফরম্যান্স (১৯৬০), শিল্পকলা একাডেমী পুরস্কার (১৯৭৯) এবং স্বাধীনতা পুরস্কারে (১৯৮১) ভূষিত হন।

১৯৬৮ - জাতিসংঘের প্রথম মহাসচিব হ্যালডান লী।

১৯৭৩ - কমিউনিস্ট দর্শনে বিশ্বাসী ভারতের স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র পাকড়াশী।

১৯৭৯ - আধুনিক বাংলা কবিতার বিশিষ্ট বাঙালি কবি অজিতকুমার দত্ত।

২০০৬ - সাদ্দাম হোসেন, ইরাকের ৫ম রাষ্ট্রপতি।

২০০৭ - খ্যাতনামা ভারতীয় বাঙালি কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ।

২০০৯ - আবদুর রহমান ওয়াহিদ, ইন্দোনেশীয় সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার ৪র্থ‌ রাষ্ট্রপতি।

২০১১ - এম হামিদুল্লাহ খান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা।

২০১৪ - লুইস রাইনার, জার্মান-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।

২০১৮ - প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন।

২০২২ - নারী সাংবাদিকতার পথিকৃৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি সাংবাদিক ও উপস্থাপক বারবারা ওয়াল্টারস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আজিজুল ইসলাম (৩০...

দক্ষিণ পশ্চিমের ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

ঢাকা-১৯ আসনে আমেজহীন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রচারণা

আর মাত্র ৯দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখনো সব প্রার্থীর সঙ্গ...

এবারের নির্বাচন ভাত ও ভোটের অধিকারের নির্বাচন -মামুনুল হক

এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকা...

ভোট গণনার সময় কারচুপি প্রতিরোধ করবেন: তারেক রহমান

ভোট গণনায় দেরি হতে পারে-এমন কথার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ব...

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড....

ভালুকার ব্যস্ত প্রার্থীরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা