ঐতিহ্য ও কৃষ্টি

নদীর বুকে শতবর্ষী পিএস মাহসুদে নববর্ষের উচ্ছ্বাস

সান নিউজ অনলাইন

বাংলা নববর্ষ মানেই বাঙালির প্রাণের উৎসব। সেই উৎসব যখন নদীর বুকে ভাসমান এক ঐতিহাসিক স্টিমারে উদযাপিত হয়, তখন তা পায় ভিন্ন মাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদের ডেকে দিনভর আয়োজন করা হয় বর্ণিল বৈশাখী উৎসব, যার সঙ্গে যুক্ত হয় ফটোগ্রাফির বিশেষ সম্মাননা ‘পর্যটন বিচিত্রা ফটোগ্রাফি অ্যাওয়ার্ড-২০২৫’।

ঢাকার সদরঘাট থেকে বেলা সাড়ে ১১টার দিকে যাত্রা শুরু করে স্টিমারটি। পানিতে ঘুরতে থাকা বড় বড় চাকা আর পুরনো দিনের কাঠামো যাত্রীদের ফিরিয়ে নেয় নস্টালজিক এক সময়ে। একসময় নদীপথের রাজা হিসেবে পরিচিত এই স্টিমার আজও বহন করছে ঐতিহ্যের সেই গৌরব, যার সঙ্গে মিশে যায় বৈশাখের রঙিন আবহ।

স্টিমারটি সাজানো হয় বৈশাখী মোটিফে—বাঘ, সিংহ, ঘুড়ি ও নানা রঙিন নকশায়। এই সাজসজ্জায় ফুটে ওঠে বাঙালির লোকজ সংস্কৃতির সৌন্দর্য।

যাত্রার শুরুতে পরিবেশন করা হয় সকালের নাস্তা। এরপর স্টিমারটি চাঁদপুরের দিকে এগিয়ে গিয়ে তিন নদীর মোহনায় নোঙর করে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। দুপুরের মেন্যুতে ছিল পান্তা ভাত, ইলিশ ভাজা, গরম ভাত, আলু ভর্তা, ডাল, মাংসসহ নানা বাঙালিয়ানা খাবার এবং শেষপাতে দই। নদীর হাওয়ায় বসে এমন খাবার যেন গ্রামবাংলার চিরচেনা আবহ ফিরিয়ে আনে।

খাবারের পাশাপাশি পুরো যাত্রাজুড়ে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীর গান ও পরিবেশনায় স্টিমারের ডেক পরিণত হয় ভাসমান মঞ্চে। বিকেলে যাত্রীদের জন্য ছিল মোয়া, বাতাসাসহ গ্রামীণ ঐতিহ্যবাহী নাস্তা। এছাড়া মেহেদি আঁকা, লুডু ও ক্যারাম খেলার আয়োজন পুরো পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত।

এদিকে এই উৎসবের মধ্যেই বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হয় ‘পর্যটন বিচিত্রা ফটোগ্রাফি অ্যাওয়ার্ড-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দেশের প্রকৃতি, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা দিক তুলে ধরতে প্রায় ৫৫০ জন আলোকচিত্রী এতে অংশ নেন। সেখান থেকে বাছাই করে সেরা ১০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তানভীর অনিক (‘এ ম্যাজিকাল উইন্টার’), দ্বিতীয় হন প্রকাশ মজুমদার (‘এ ফগি উইন্টার মর্নিং’) এবং তৃতীয় স্থান লাভ করেন কিংশুক পার্থ (‘ফিশিং লাভার’)। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন নাফিস আমিন, নয়ন দাস, মোস্তাফিজুর রহমান নাসিম, জিএম রেজানুল হক, জায়ান খান, বিপুল আহমেদ ও মোহাম্মাদ তারিক হাসান।

বিজয়ীদের মধ্যে প্রথম তিনজনকে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি সবাইকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়G

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা