সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আনোয়ার হোসেন’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: আর্থার হলি কম্পটন’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ২৯ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: বারবারা হল্যান্ড’র প্রয়াণ

ঘটনাবলী

১১২৫ - ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১২৫০ - ক্রসেড যুদ্ধের ধারাবাহিকতায় খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ঐতিহাসিক মানসুরিয়ে যুদ্ধ সংঘটিত হয়েছিল।

১৫০১ - মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।

১৬০৯ - অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী। স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক (Muh-he-kun-ne-tuk) নামে।

১৭৮০ - বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত লিফট বা এলিভেটর আবিস্কৃত হয়।

১৭৮৮ - নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।

১৭৮৯ - মার্কিন সরকার নিউ ইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।

১৮৪৭ - আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে মার্কিন যুক্তরাষ্ট্র।

১৮৯৮ - প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।

১৯২২ - লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।

১৯২৯ - ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন।

১৯৪০ - বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।

১৯৪৩ - জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।

১৯৪৮ - ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই পাতিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।

১৯৫৯ - চাঁদের উদ্দেশে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।

১৯৯৩ - ওয়াশিংটনে পিএলও নেতা ইয়াসির আরাফাত ও ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে আপোষমূলক €˜জেরিকো-গাযা’ ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

১৯৯৫ - শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।

১৯৯৮ - বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।

২০০০ - তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।

২০০১ - পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেট।

২০০৮ - দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।

আরও পড়ুন: হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী’র জন্ম

জন্ম

৭৮৬ - আল মামুন ইবনে হারুন, আব্বাসীয় খলিফা।

১০৮৭ - জন দ্বিতীয় কমনেনাস, বাইজেনটাইন সম্রাট।

১৬৯৪ - জগন্নাথ তর্কপঞ্চানন, বাঙালী শ্রুতিধর ও পণ্ডিত।

১৬৯৪ - ইয়ংজো জোসেওন, কোরিয়ার শাসক ।

১৮৭৩ - কন্সতান্তিন কারাতেওদোরি, ছিলেন একজন গ্রিক গণিতবিদ।

১৮৭৬ - শেরউড অ্যান্ডারসন, ছিলেন একজন মার্কিন ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

১৮৮৬ - রবার্ট রবিনসন, একজন ব্রিটিশ জৈব রসায়নবিদ এবং রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

১৮৮৭ - লেওপল্ড রুজিচকা, একজন ক্রোয়েশীয়-সুইস বিজ্ঞানী এবং যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯০৩ - ক্লডেট কোলবার্ট, একজন ফরাসি বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন।

১৯০৪ - গ্ল্যাডিস জর্জ, একজন মার্কিন অভিনেত্রী ছিলেন।

১৯০৪ - সৈয়দ মুজতবা আলী, বাংলাদেশী বাঙালি সাহিত্যিক।

১৯১৬ - রুয়াল দাল, ওয়েল্‌সীয় সাহিত্যিক।

১৯৬৯ - শেন ওয়ার্ন, অস্ট্রেলীয় ক্রিকেটার, এবং হ্যাম্পশায়ারের অধিনায়ক।

১৯৭৩ - ফাবিও কান্নাভারো, ইতালীয় ফুটবলার।

১৯৮৯ - টমাস মুলার, জার্মান ফুটবল খেলোয়াড়।

আরও পড়ুন: মাও সেতুং’র প্রয়াণ

মৃত্যু

১৫৯৮ - স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।

১৮৭২ - লুডউইগ ফয়েরবাক, জার্মানীর একজন বস্তুবাদী দার্শনিক।

১৯১০ - রজনীকান্ত সেন, বিশিষ্ট বাঙালি কবি এবং সুরকার।

১৯২৪ - ভূপেন্দ্রনাথ বসু, ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী এবং ১৯১৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি।

১৯২৯ - যতীন্দ্র নাথ দাস, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

২০১৩ - আনোয়ার হোসেন, বাংলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত কিংবদন্তি অভিনেতা।

আনোয়ার হোসেন (৬ নভেম্বর ১৯৩১ - ১৩ সেপ্টেম্বর ২০১৩) বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা। তিনি চলচ্চিত্র ভুবনে নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন নবাব নামে খ্যাত। তিনি ঐতিহাসিক, রাজনৈতিক, নাট্যধর্মী, লোককাহিনীভিত্তিক, পোশাকি ফ্যান্টাসি, সাহিত্যনির্ভর, শিশুতোষ, পারিবারিক মেলোড্রামা, বক্তব্যধর্মীসহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৫৮ সালে চিত্রায়িত তোমার আমার চলচ্চিত্রটির মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেন। ঢাকার চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা ৫২ বছরের অভিনয় জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাদারীপুরে একই রাস্তা দু্ইবার নির্মাণ: কোটি টাকার বাণিজ্য

মাদারীপুরে সদ্য নির্মিত একটি সড়কের ওপর আবারও পূর্ণাঙ্গ পুনঃনির্মাণ কাজ শুরু ক...

ভোজ্যতেলে পাগলা ঘোড়া!

রাজধানীর বাজারে এখনও ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। কোনো কোনো দোকানে বোতলজ...

সংসদ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। ৫ আগস্ট-পরবর্তী...

বাংলাদেশ - পাকিস্থান একাদশের খেলা জমে উঠেছে

মিরপুরে বল হাতে রীতিমতো গতির ঝড় তুলেছেন পেসার নাহিদ রানা। নিজের প্রথম তিন ওভা...

সংঘর্ষে লিপ্ত মাদারীপুর যেন রক্তাক্ত জনপদ: ডিআইজি

মাদারীপুর শহরের নতুন মাদারীপুর এলাকা যেন দিন দিন পরিণত হচ্ছে এক রক্তাক্ত জনপদ...

শক্ত অবস্থানে ইরানের শীর্ষ নেতৃত্ব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখনো ইরানের শীর্ষ নেতৃত্ব অক্ষত আছে। দেশট...

মেজর (অব:) হাফিজ স্পিকার ও কায়সার কামাল ডেপুটি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ম...

রাষ্ট্রপতি হঠাও কর্মসূচিতে এনসিপি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার...

মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের হামলা

যুদ্ধের ১২তম দিনে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও...

সংসদ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। ৫ আগস্ট-পরবর্তী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা