সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ডেভিড রিকার্ডো’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

বুধবার (১১ সেপ্টেম্বর) ২৭ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আর্থার হলি কম্পটন’র জন্ম

ঘটনাবলী:

১৩০৪ - তৃতীয় উইলিয়াম হল্যান্ডের আর্ল মনোনীত হন।

১৮৫৩ - প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।

১৮৭৫ - সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।

১৮৯৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। শুরু করেছিলেন এইভাবে - আমেরিকার ভাইবোনেরা। দর্শকবৃন্দ তার গুণমুগ্ধ হয়ে পড়েন।

১৮৯৫ - বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায়।

১৯০৯ - ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন।

১৯২৬ - কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।

১৯৪৮ - নিজামের হায়দারাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।

১৯৭০ - আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭৩ - চিলির নির্বাচিত সরকারের প্রধান ও প্রগতিশীল দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল করে।

২০০১ - মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দুইটি ও পেন্টাগনে ১টি উগ্রবাদীর সালাফিবাদ জঙ্গি সংগঠন - আল কায়েদা সন্ত্রাসী বিমান হামলায় আঘাত করে এবং ৩০০০ এর অধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। এছাড়া আর একটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ পেন্সিল্‌ভেনিয়ায় ভূপাতিত হয়।

২০০৭ - প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়।

২০১৫ - ‎মক্কা ক্রেন দুর্ঘটনায় নির্মাণ কাজে ব্যবহৃত একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে যার ফলে ১০৭ জন মারা যান এবং ২৩৮ জন আহত হন।

জন্ম:

১৮৪৯ - উইলিয়াম কুপার, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৮৬২ - ও হেনরি, প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার।

১৮৭৭ - জেমস জিন্স, ৩/৩৩ প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।

১৮৮৫ - ডেভিড হারবার্ট লরেন্স, ইংরেজ সাহিত্যিক।

১৮৯৫ - বিনোবা ভাবে , ভারতে অহিংসা ও মানবাধিকারের প্রবক্তা ও সমর্থক।

১৯০৭ - সুফি মোতাহার হোসেন, বাংলাদেশি কবি।

১৯০৮ - বিনয় বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।

১৯১১ - লালা অমরনাথ, ভারতীয় ক্রিকেটার।

১৯২৪ - তাপস সেন , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি আলোকসম্পাত শিল্পী।

১৯৫০ - শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশী চিত্রশিল্পী।

১৯৫৩ - শহীদুল জহির, বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক।

১৯৬৯ - কনক চাঁপা, বাংলাদেশী কন্ঠশিল্পী।

১৯৭০ - কালিকাপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক।

মৃত্যু:

১৮২৩ - ডেভিড রিকার্ডো, অর্থনীতিবিদ।

১৯৪৮ - মুহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।

১৯৫৮ - রবার্ট সার্ভিস, বিখ্যাত কানাডীয় কবি।

১৯৭১ - নিকিতা ক্রুশ্চেভ, সোভিয়েত রাষ্ট্রনায়ক।

১৯৮৭ - মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি।

১৯৮৭ - মণিকুন্তলা সেন, প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা