সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিন

সুভাষ মুখোপাধ্যায়’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: মার্ক শাগাল’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

সোমবার (৮ জুলাই) ২৪ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, ১ মুহাররম ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: গি দ্য মোপাসঁ’র প্রয়াণ

ঘটনাবলী :

১৪৯৭ - ভাস্কো দা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।

১৭৬০ - ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে।

১৮০৭ - রাশিয়ার তিলসিত এলাকায় বিখ্যাত তিলসিত চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৫৮ - সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।

১৯১৮ - ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।

১৯২০ - ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।

১৯৩৭ - তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল।

১৯৪৮ - আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে।

১৯৭২ - প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক।

১৯৯০ - আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ ইতালিয়া চ্যাম্পিয়ন হয়।

২০০৬ - দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।

২০১৪ - ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে ঘরের মাঠে ব্রাজিল জার্মানির বিপক্ষে ১-৭ গোলে পরাজিত হয়।
বিধানের সপ্তদশ সংশোধনী পাশ হয়।

আরও পড়ুন: জগদীশচন্দ্র গুপ্ত’র জন্ম

জন্ম :

১৮৩৯ - জন রকফেলার,মার্কিন শিল্পপতি, উদ্যোক্তা ও জনদরদী।

১৮৭৫ - জার্মান দার্শনিক এর্নস্ট ব্লখ।

১৮৯২ - ইংরেজ লেখক রিচার্ড অলডিংটন।

১৯১৪ - জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।

১৯৩৯ - মার্কিন ধনকুবের ডেভিড রকফেলার।

১৯৪৯ - ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী।

১৯৫১ - অ্যাঞ্জেলিকা হিউস্টন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার।

১৯৬৬ - রেবতী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।

১৯৭২ - সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক।

১৯৮১ - আনাস্তাসিয়া মিসকিনা, রুশ প্রমিলা টেনিস তারকা।

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ’র প্রয়াণ

মৃত্যু :

১৮২২ - পার্সি বিশি শেলি,ঊনিশ শতকের প্রথম দিকের ইংরেজ কবি।

১৮৫৫ - মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি।

১৮৭৭ - জন ক্লার্ক মার্শম্যান, বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা।

১৯৩৩ - ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ।

১৯৪৮ - ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৬৭ - ভিভিয়েন লেই,অস্কার বিজয়ী বৃটিশ অভিনেত্রী।

১৯৯৪ - কিম ইল-সাং, উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সে দেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব।

১৯৯৭ - আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি।

২০০১ - অমিয়ভূষণ মজুমদার,বাঙালি কথাসাহিত্যিক।

২০০৩ - সুভাষ মুখোপাধ্যায় (কবি), বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ভারতীয় বাঙালি কবি ও গদ্যকার।

সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন।

২০০৬ - জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।

২০১১ - আমিনুল ইসলাম, বাংলাদেশী চিত্রশিল্পী।

২০১৫ - আমজাদ খান চৌধুরী, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা।

২০২২ - শর্মিলী আহমেদ বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী।

২০২২- খুরশিদ আলম খান, বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক।

২০২২ - শিনজো আবে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু...

পবিত্র হজ আজ

সৌদি আরবের স্থানীয় সময় আজ মঙ্গলবার, ৯ জিলহজ। আজ পব...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

বছরের বেশির ভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস কর...

ছয় বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস 

দেশের ছয় বিভাগে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার পূর...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা