বগা লেকের রহস্যের গল্প 
ঐতিহ্য ও কৃষ্টি

বগা লেকের রহস্যের গল্প

সান নিউজ ডেস্ক:

প্রাচীনকাল থেকে রহস্যের প্রতি মানুষের রয়েছে দূর্নিবার আকর্ষণ। আর এই আগ্রহের সূত্র ধরে একদিকে যেমন রহস্যঘেরা পৃথিবীর অনেক অজানা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে, তেমনি অনেক কিছু রয়ে গেছে আগের মতোই ব্যাখ্যাহীন। তবুও রহস্য পাগল মানুষেরা প্রতি মূহুর্তে অদম্য নেশায় সকল রহস্যের নেপথ্যের কারণ অনুসন্ধানে মেতে রয়েছেন।

বাংলাদেশেও বেশ কিছু রহস্যময় স্থান রয়েছে, ১টি রহস্যময় স্থান সম্পর্কে জানাবো। প্রতিটি জায়গার রহস্যের গল্প বা মিথ অনেকদিন ধরেই প্রচলিত।

চলুন আজ জেনেনি বগা লেক সর্ম্পকে

বান্দরবান জেলা শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রুমা উপজেলার কেওক্রাডং পর্বতের কাছে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদ বকবগাকাইন হ্রদ বা বগালেক।

বগা লেক ঘিরে বসবাসকারী ‘বম’ উপজাতির মানুষেরা বিশ্বাস করেন, অনেক আগে এখানে ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলা ড্রাগন বাস করতো। নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে ড্রাগনের মুখ থেকে প্রচণ্ড আগুন বের হয়ে পাহাড়কে বিস্ফোরিত করে আর তা থেকেই জন্ম নেয় এই লেক। বম ভাষার শব্দ বগা অর্থ ড্রাগন।

রুমা উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে বগা লেকের এমন রহস্যের কথাই লেখা রয়েছে। আজ পর্যন্ত বগা লেকের গভীরতা নির্ণয় সম্ভব হয়নি। আবার প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রঙ বদলে যায়, যা আজো এক অমিমাংসিত রহস্য। রহস্য ঘেরা এই জায়গা ঘুরে আসতে পারেন যেকোনো সময়। ভ্রমণপিপাসুদের পছন্দের অন্যতম সেরা এই বগা লেক।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা