ফাইল ছবি
লাইফস্টাইল

সকালে খালি পায়ে হাঁটুন

লাইফস্টাইল ডেস্ক: হাঁটা শরীরের জন্য অনেক উপকারী। তবে তা যদি হয় সকালে খালি পায়ে, শরীর আরও বেশী উপকৃত হয়। সকালে উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপর কিছুক্ষণ হাঁটুন। এতেই পাবেন জাদুকরী উপকারিতা।

আজ জেনে নিন সকালে খালি পায়ে হাঁটার উপকারিতা-
ফুট পজিশন ঠিক থাকে:
আমরা হাঁটতে পারি মানেই যে আমাদের হাঁটার ভঙ্গি সঠিক, এমন কিন্তু নয়। অনেক সময় ভুল ভঙ্গিতেও মাটিতে পা পড়তে পারে। অনেক সময় বয়স বাড়লেও অনেকের ফুট পজিশন ঠিক থাকে না। এই সমস্যার সমাধানে খালি পায়ে হাঁটা।

আরও পড়ুন: মেহেদির রং ওঠানোর উপায়

জয়েন্ট ঠিক থাকে: হাঁটু ও কোমরের ব্যথার কারণে বাতের ব্যথার সূত্রপাত হয়। তাই সমস্যা বেড়ে যাওয়ার আগেই খালি পায়ে হাঁটার অভ্যাস শুরু করুন। এতে হাঁটু ও কোমরের জয়েন্ট ঠিকভাবে কাজ করতে পারে।

ভারসাম্য বজায় রাখে: বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরের ভারসাম্য ঠিক রাখতে নিয়মিত সকালে খালি পায়ে হাঁটেন। এতে পরবর্তীতে সমস্যায় পড়তে হবে না। হোঁচট খাওয়া, পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটারও ভয় কম থাকবে।

আরও পড়ুন: হিট স্ট্রোক এড়াতে ৫ খাবার

পায়ের পেশি শক্ত হয়: জুতা পরে হাঁটলে পায়ের পেশির ওপর খুব একটা চাপ পড়ে না। যখন খালি পায়ে হাঁটি তখন আমাদের পা এবং কোমরের পেশির অংশের জোর বাড়ে। তাই পায় ও কোমরের পেশি শক্ত করার জন্য নিয়মিত সকালে খালি পায়ে হাঁটুন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা