লাইফস্টাইল

চিড়ার পোলাও রেসিপি

সান নিউজ ডেস্ক: সবাই অবসরে মুড়ি-চিড়া খেতে পছন্দ করেন। চাইলেই চিড়া দিয়ে মুখরোচক পোলাও তৈরি করা যায় । ঝটপট তৈরি করে খেতে পারেন চিড়ার পোলও। চিড়ার পোলও খেতে যেমন সুস্বাদু আবার পুষ্টিকরও বটে। জেনে নিন এর সহজ রেসিপি:

উপকরণ
১. চিড়া ২ কাপ
২. ঘি ২ টেবিল চামচ
৩. তেল পরিমাণমতো
৪. ডিম ২টি
৫. চিকেন ৫০০ গ্রাম
৬. গোলমরিচের গুঁড়া এক চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. কাঁচা মরিচ কুচি ২ চা চামচ
৯. আদা বাটা এক চা চামচ
১০. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
১১. রসুন বাটা এক চা চামচ
১২. ধনেপাতা পরিমাণমতো

পদ্ধতি
প্রথমে ফ্রাইপ্যানে ঘি ও তেল গরম করে নিন। এবার ডিম ফেটিয়ে নিয়ে ভেজে নামিয়ে নিন। ফ্রাইপ্যানে আবারও তেল ও সামান্য ঘি গরম করে চিকেন, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে হালকা ভেজে নিন।

এবার গরম তেলে সবজি, মটরশুঁটি, লাল ক্যাপসিকাম কুচি, হলুদ ক্যাপসিকাম কুচি, লবণ, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি মিশিয়ে ভেজে নিন।

তারপর একে একে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ভেজে নিন। এরপর মিশিয়ে দিন ভাজা চিকেন। ভালো করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। সাজিয়ে পরিবেশন করুন চিড়ার পোলাও।

সাননিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা