লাইফস্টাইল

মশা দূর করার প্রাকৃতিক উপায়

সান নিউজ ডেস্ক : করোনা মহামারির মাঝে যোগ হয়েছে ডেঙ্গুর ভয়। কারণ প্রতি বছর ডেঙ্গুর কারণে প্রাণহানির ঘটনাও কম নয়। এজন্য হতে হবে সচেতন।

ডেঙ্গুর হাত থেকে বাঁচতে দ্রুত মশা দূর করার ব্যবস্থা গ্রহণ করুন। মশার স্প্রে বা কয়েলে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থাকে। তাই মশা দূর করার জন্য প্রাকৃতিক উপায় বেছে নেওয়া উত্তম। চলুন জেনে নেওয়া যাক মশা দূর করার সহজ পাঁচটি প্রাকৃতিক উপায়।

নিমের তেল ব্যবহার

মশা দূর করার ক্ষেত্রেও চমৎকার কাজ করে নিমের তেল। নিমের গন্ধে মশা দূরে পালায়। সমপরিমাণ নিম তেল ও নারিকেল তেল নিয়ে সারা শরীরে মেখে নিন। এরপর নিশ্চিন্তে থাকুন। এর গন্ধে মশা আর আপনার কাছে ঘেঁষবে না।

মশা দূর করবে তুলসি পাতা

তুলসি গাছ মশা দূর করতে সাহায্য করে। আপনার শয়নকক্ষের আশেপাশে একটি তুলসি গাছ লাগান। এতে মশা আপনার কক্ষে ঢুকতে পারবে না। ঘুমও হবে প্রশান্তির।

লেবু ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণ

লেবু কিংবা ইউক্যালিপটাস তেল, দুটোই বেশ উপকারী উপাদান। মশা দূর করার ক্ষেত্রেও এটি কার্যকরী। সেজন্য লেবুর পাশাপাশি প্রয়োজন হবে ইউক্যালিপটাস তেলেরও। এই দুই উপাদান নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার সেই মিশ্রণ শরীরে ভালোভাবে মেখে নিন। এতে মশা কামড়াবে না, দূরে থাকবেন সংক্রমণ থেকে।

কর্পূর দূর করে মশা

কর্পূরের গন্ধ আপনার কাছে যেমনই লাগুক, মশা তাড়াতে এটি অব্যর্থ। শুধু মশা নয় বরং ছাড়পোকা, পিঁপড়া ইত্যাদি দূর করতেও সাহায্য করে কর্পূর। এটি অনেকে ত্বক বা চুলের সমস্যার সমাধানেও ব্যবহার করে থাকেন। মশা মারার যে ওষুধ তৈরি করা হয়, তাতে কিন্তু কর্পূর মেশানো থাকে। তাই মশা থেকে দূরে থাকতে ঘরে কর্পূর জ্বালাতে পারেন।

মশা দূর করতে রসুনের ব্যবহার

বাড়িতে মশার উপদ্রব বেড়ে গেলে কয়েক কোয়া রসুন নিন। এবার সেই রসুন পানিতে ভালোভাবে ফুটিয়ে নিন। রসুন দিয়ে ফোটানো পানি পুরো বাড়িতে ছিটিয়ে দিন। এর গন্ধে মশা দূরে পালাবে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা