পুরনো ছবি
আন্তর্জাতিক

২১ ভূমিকম্পে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে ৯০ মিনিটের মধ্যে ২১ টি ভূমিকম্প হয়েছে। এসব ভূমিকম্পে দেশটির মূল ভূখণ্ডের কমপক্ষে ২১ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

জাপানের আবহাওয়া দফতর- জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ও জেএমএ’র তথ্যমতে, সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪ টা ১০ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এটির কেন্দ্রস্থল ছিল দেশটির মধ্যাঞ্চলীয় দ্বীপ হোনশুর ইশিকাওয়া জেলা। এর মাত্রা ছিল ৫.২।

আরও পড়ুন: রাশিয়া পিছু হটবে না

ইউএসজিএস বলছে, জাপানে ২১ টি ভূমিকম্প হয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে ছোটটির মাত্রা ছিল ৪.৬। সবচেয়ে বড়টির ৭.৫।

প্রসঙ্গত, ভূগর্ভস্থ ‘রিং অব ফায়ার’ টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে জাপানে প্রতিদিনই গড়ে ১০ টি ভূমিকম্প অনুভূত হয়।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

২০১১ সালের মার্চে জাপানে ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ সেই ভূমিকম্প ও তার জেরে সৃষ্ট সুনামিতে দেশটিতে মৃত্যু হয়েছিল প্রায় ১৮ হাজার ৫০০ জন মানুষের। প্রায় ১৩ বছর পর আজ জাপানে আবারও বড় মাত্রার ভূমিকম্প হল। সূত্র: এএফপি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা