সংগৃহীত
আন্তর্জাতিক

রাফাহ শহরে হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার রাফাহ শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীরা বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।

আরও পড়ুন: ভারতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ৭ শতাধিক

শুক্রবার (২৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার গাজার রাফাহ শহরে কুয়েত হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নারী এবং শিশুসহ কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামলার পর আলজাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম বলেন, ইসরায়েলি ঐ বিমান হামলায় আবাসিক ভবনটি মাটিতে মিশে গেছে। মানুষরা ভবনটিতে বাস্তুচ্যুত আশ্রয় নিয়েছিলেন। সিভিল ডিফেন্স টিমের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের বের করে আনার কাজ অব্যাহত রয়েছে তিনি বলে জানান।

আরও পড়ুন: ভূমিকম্পে ৮০ হাজার মৃত্যু

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, দেশটির গাজার প্রতিটি কোণায় ইসরায়েল বোমাবর্ষণ করছে। সবশেষ ২৪ ঘণ্টায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালানো শুরু করে। এখন পর্যন্ত থেকে ইসরায়েলি হামলায় ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের ৭০% নারী, শিশু,অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী ও বয়স্ক লোকজন। একই সাথে আহত হয়েছেন আরও প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

নিষিদ্ধ আ’লীগকে পুলিশের গোপন তথ্য দিতেন চট্টগ্রামের এসপি!

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপ...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা