ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় আরও ৫ ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর আরও অন্তত ৫ সৈন্য মারা গিয়েছেন।

আরও পড়ুন: ভারতে করোনায় ৫ জনের মৃত্যু

সোমবার (১৮ ডি‌সেম্বর) গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া ওই সৈন্যরা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবিসি সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৪ জন দক্ষিণ গাজায় হামাসের সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছিলেন। ওই এলাকায় বর্তমানে হামাস ও ইসরায়েলি বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে। এছাড়া গত সপ্তাহে গুরুতর আহত হওয়া আরেক সৈন্যও মারা গেছেন।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর

নিহত সৈন্যদের মধ্যে কয়েকজন ইসরায়েলের সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিজাত শাখা ডুভদেভানের সদস্য ছিলেন। গোপনীয় অভিযান চালাতে এই শাখার সদস্যরা বিশেষভাবে দক্ষ।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি ৫ সৈন্যের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত কেবল এই উপত্যকায় ১২৭ সৈন্য নিহত হলেন।

গত ৩ মাস ধরে চলা হামাস ও ইসরায়েলের যুদ্ধের তীব্রতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালানোর পর পরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

আরও পড়ুন: ইসরায়েলিরা নাকানি-চুবানি খাচ্ছে

যুদ্ধবিরতি, হামলা বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তি করার জন্য আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা।

তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ১৯ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১২০০ বেসামরিক ও প্রায় ৫০০ সেনা নিহত হয়েছেন। এই ৫০০ সৈন্যের ১২৭ জনেরই প্রাণ গেছে গাজায় স্থল অভিযানে।

আরও পড়ুন: কুয়েতের আমির আর নেই

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্যদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে নেতানিয়াহু বলেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। তিনি বলেন, শেষ পর্যন্ত আমরা লড়াই করব। আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করব- হামাসকে নির্মূল করা, সব জিম্মিকে মুক্ত করা এবং নিশ্চিত করা গাজা পুনরায় আর (কথিত) সন্ত্রাসবাদের কেন্দ্র হবে না।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা