আন্তর্জাতিক

শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

শুক্রবার (১৭ নভেম্বর) ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানায়, শুক্রবার সকালে কয়েকটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে আবু আল-কামসান, মাসুদ, আল-আসালি, আল-তুলুলি, আবু দান এবং আবু দায়েরের পরিবারের সদস্যরা নিহত হন।

পরবর্তীতে জাবালিয়ার ফালাওজাতে আরেকটি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৩ জন নিহত হন।

আরও পড়ুন : পি কে হালদারের বিচার ১২ ডিসেম্বর

আলজাজিরা বলেছে, বিমান হামলার পর অনেক মানুষ ভবনের নিচে চাপা পড়েন। এখন তাদের উদ্ধারে কাজ করছেন সাধারণ মানুষ। শুধুমাত্র খালি হাত ব্যবহার করেই ধ্বংসস্তূপ খুঁড়ে সেখানে প্রাণের স্পন্দন খুঁজে বের করার চেষ্টা করছেন তারা।

জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলা করা ছাড়াও গাজা সিটির আল-জায়তুনের একটি স্কুলে হামলা চালায় দখলদার ইসরায়েল বাহিনী। ওই হামলায় অসংখ্য মানুষ আহত ও নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

আরও পড়ুন : পিটার হাসকে হুমকি, উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজার বিভিন্ন স্থানে নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের এসব হামলায় এখন পর্যন্ত প্রায় ১২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

সাধারণ মানুষের ঘর-বাড়ি ছাড়াও গাজার হাসপাতালগুলোর ভেতরও বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলিরা। আর তাদের এমন অমানবিক হামলায় গাজায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা