ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষের সময় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

আরও পড়ুন : শিকাগোতে বন্দুক হমলায় নিহত ৫

সোমবার (১৯ জুন) অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার অধিকৃত পশ্চিম তীরের একটি শহরে গ্রেফতার অভিযান চালাতে যায় ইসরায়েলি সেনাবাহিনী। আর এই অভিযানকালে ভয়াবহ সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করে। এসময় কমপক্ষে আরও ২৮ জন আহত হয় বলে স্থানীয় বন্দুকধারী এবং চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

নিহত ফিলিস্তিনিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন নাবালক।

আরও পড়ুন : আসতে পারে করোনার নতুন ঢেউ

জেনিন শহরের এই ঘটনা সম্পর্কে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে।

রয়টার্স বলছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে বিস্ফোরণের পর ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানকে ঢেকে যেতে দেখা যাচ্ছে। এসময় গুলিবর্ষণের শব্দও শোনা যায়। আরেকটি ভিডিও ফুটেজে ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা যায়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হমলায় নিহত ২

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ বলেছে, তারা জেনিনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই সংঘর্ষে অংশ নিচ্ছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা