ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

আফগানিস্তানে শৈত্যপ্রবাহে নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র শৈত্যপ্রবাহে আফগানিস্তানজুড়ে ব্যাপক ঠান্ডা আবহাওয়ায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে ঠান্ডা আবহাওয়ার কারণে ৭০ হাজার গবাদিপশুও মারা গেছে।

আরও পড়ুন : ইউক্রেনে স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাদেরকে এই তথ্য নিশ্চিত করেছে, আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

গত দুই সপ্তাহ ধরে, আফগানিস্তানের অনেক প্রদেশে ব্যাপক ঠান্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। এছাড়া আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর অঞ্চলে গত সপ্তাহান্তে সর্বনিম্ন -৩৩ (মাইনাস ৩৩) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন : প্রেসিডেন্টের উপদেষ্টার পদত্যাগ

আফগানিস্তানের আবহাওয়া অফিসের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের শীতকাল এখন পর্যন্ত সবচেয়ে বেশি শীতল।’ মুরাদি আরও বলেন, ‘চলমান এই শৈত্যপ্রবাহ আরও এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলবে বলে আশঙ্কা করছি আমরা।’

এদিকে ঠান্ডা আবহাওয়ায় নিহতদের আত্মীয়স্বজন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসলামিক এমিরেট অব আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ।

মুজাহিদ টুইটারে লিখেছেন, ‘কিছু প্রদেশে প্রচণ্ড ঠাণ্ডার কারণে আমাদের বেশ কিছু নাগরিক প্রাণ হারিয়েছেন শুনে আমরা দুঃখিত।’

আরও পড়ুন : মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

তিনি আরও বলেছেন, ‘সংশ্লিষ্ট সংস্থা এবং কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করার এবং আরও হতাহতের ঘটনা রোধে সম্ভাব্য সকল কিছু ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে’।

এদিকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবি এবং ভিডিওতে আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ভারী তুষারপাতের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

প্রসঙ্গত, ২০ বছর পর ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয় তালেবান। অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখনও পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। আর এর জেরে বিশ্বের অধিকাংশ দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও আফগানিস্তানে মানবিক সহায়তাসহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়।

আরও পড়ুন : ইউক্রেনে নিহত ৯ হাজারেরও বেশি বেসামরিক

মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত দল ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তালেবান শাসনের অধীনে এটি আফগানিস্তানের দ্বিতীয় শীতকাল। দেশটি একটি মানবিক সংকটের মধ্যে রয়েছে এবং আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি খাদ্য সংকটের সম্মুখীন।

পশ্চিমা নিষেধাজ্ঞা এবং তালেবান প্রশাসনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে।

সান নিউজ/এমএস/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা