দুর্নীতির তদন্ত শুরু হতেই দেশ ছাড়ছেন স্পেনের সাবেক রাজা
আন্তর্জাতিক

দুর্নীতি তদন্তের শুরুতেই দেশ ছাড়ছেন স্পেনের সাবেক রাজা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস দেশত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

স্পেনের রাজপ্রাসাদ জানায়, ৮২ বছর বয়সী কার্লোস দেশ ছাড়ার সিদ্ধান্তটি চিঠির মাধ্যমে তার ছেলে ফিলিপেকে জানিয়েছেন।

ছয় বছর আগে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন কার্লোস।

সাবেক এই রাজা জানিয়েছেন, তদন্তের জন্য যদি কথা বলার প্রয়োজন হয়, তাহলে তার সঙ্গে যোগাযোগ করা যাবে। সূত্র: বিবিসি বাংলা

সৌদি আরবে একটি দ্রুতগতির রেল প্রকল্প নির্মাণের চুক্তিতে কার্লোসের বিরুদ্ধে জুন মাসে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন স্পেনের সুপ্রিম কোর্ট।

সাবেক এই রাজা এখন কোথায় বসবাস করবেন, সেটি এখনও পরিষ্কার নয়। তবে স্পেনের কিছু সংবাদমাধ্যম বলছে, কার্লোস এখন দেশে নেই।

দুর্নীতির অভিযোগ নিয়ে এভাবে দেশ ছেড়ে যাওয়া একজন সাবেক রাজার জন্য খুবই অপমানজনক।

১৯৭৫ সালে স্পেনের স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর মৃত্যুর পর দেশটিকে গণতন্ত্রের পথে নিয়ে আসার ক্ষেত্রে হুয়ান কার্লোস বেশ দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।

রাজসিংহাসনে ৪০ বছর থাকার পর ২০১৪ সালে তিনি ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

ছেলের কাছে লেখা চিঠিতে সাবেক এই রাজা বলেন, ‘স্পেনের জনগণ, প্রতিষ্ঠান এবং রাজা হিসেবে তুমি যেন ভালো কাজ করতে পারো, সেজন্য আমি এখন দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সৌদি আরবের মক্কা-মদিনা রেলপ্রকল্পের জন্য ৬০০ কোটি ডলারের কাজ পায় স্পেনের একটি কোম্পানি। এরপর ২০১৪ সালে ক্ষমতা হস্তান্তরের পর সৌদি প্রকল্পে হুয়ান কার্লোসের দুনীতির সংশ্লিষ্টতা প্রমাণের উদ্যোগ নেন দেশটির সুপ্রিম কোর্ট।

অবশ্য তিনি যতোক্ষণ রাজা ছিলেন, ততোক্ষণ তার দায়মুক্তি ছিল। এজন্য এর আগে ব্যবস্থা নেওয়া হয়নি। এই তদন্ত সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতেও গড়িয়েছে।

স্পেনের দুর্নীতিবিরোধী কর্মকর্তারা সন্দেহ করেন, সাবেক এই রাজার কিছু অঘোষিত অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকে গচ্ছিত রয়েছে।

স্পেনের সরকার বলেছে, ‘বিচার সবার জন্য সমান’ এবং তদন্তে সরকার কোনো ধরনের ‘হস্তক্ষেপ’ করবে না।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা