ভারতে ক্রেতার থেকে সার্ভিস চার্জ নেওয়া নিষিদ্ধ
আন্তর্জাতিক

ভারতে ক্রেতার থেকে সার্ভিস চার্জ নেওয়া নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হোটেল-রেস্টুরেন্টগুলোতে খাবারের বিলের ওপর সার্ভিস চার্জ নামে বাড়তি কোনো খরচ চাপানো যাবে না। কর্মীদের বকশিশ দিতেও ক্রেতাদের বাধ্য করা যাবে না জানিয়ে নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন : ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে একটি মহল

সোমবার (৪ জুলাই) ভারতের কেন্দ্রীয় সরকার এমন নির্দেশনা দিয়েছে। পাশাপাশি কোনো হোটেল-রেস্টুরেন্ট নির্দেশ অমান্য করলে জাতীয় ক্রেতা সুরক্ষা হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ক্রেতারা।

দেশটির সরকারের পক্ষ থেকে এর আগেও এ ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল। তবু জাতীয় ক্রেতা সুরক্ষা হেল্পলাইনে সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ আসছিল বিভিন্ন রেস্টুরেন্টের বিরুদ্ধে।

আরও পড়ুন : ১২ মৃত্যুতে ফের আতঙ্কে দেশ!

আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দেশ অমান্য করে কোনো হোটেল কিংবা রেস্টুরেন্ট মূল বিলের সঙ্গে যদি সার্ভিস চার্জ বা এ ধরনের কোনো খরচ যোগ করে, তাহলে তাদের মামলা করতে পারবেন ক্রেতারা।

আরও পড়ুন : ঈদে মানতে হবে ১২ নির্দেশনা

এছাড়া কোনো ক্রেতা হোটেল বা রেস্টুরেন্টের কর্মীদের বকশিশ দিতে চাইলে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তাকে এর জন্য কোনোভাবেই জোর করা যাবে না।

এ কারণে হোটেল বা রেস্টুরেন্টের বিলে যদি সার্ভিস চার্জ যোগ থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারতীয় সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা