আন্তর্জাতিক

সেনারা পূর্বাঞ্চল থেকে পিছু হটতে পারে

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের ডনবাস অঞ্চলে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সেনাদের জোরদার এই হামলার মুখে ডনবাসের লুহানস্ক অঞ্চল থেকে পিছু হটতে হতে পারে ইউক্রেনীয় সেনাদের। শুক্রবার (২৭ মে) এমন তথ্যই জানিয়েছে পূর্ব ইউরোপের এই দেশটি। শনিবার (২৮ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: আলোচনায় রাজি ইমরান খান!

বিবিসি বলছে, ইউক্রেনের পক্ষ থেকে সেনা প্রত্যাহার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ডনবাসের লুহানস্ক এবং দোনেতস্ক অঞ্চল সম্পূর্ণরূপে দখল করার লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসতে পারে। এছাড়া রুশ বাহিনী এই অঞ্চলে আরও ভূখণ্ড ইউক্রেনের কাছ থেকে দখলে নিয়েছে।

লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই বলেছেন, কয়েকদিন ধরে ইউক্রেনীয় বাহিনীকে আটকে রাখার চেষ্টা করার পর রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ডনবাস অঞ্চলের বৃহত্তম শহর সিভিয়ারোদোনেতস্কে প্রবেশ করেছে। রুশ হামলায় শহরের ৯০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।

সিভারস্কি ডোনেতস নদীর তীরজুড়ে অবস্থিত সিভিয়ারোদোনেতস্ক এবং লিসিচানস্ক শহরকে উল্লেখ করে টেলিগ্রামে গাইদাই বলেন, ‘বিশ্লেষকদের করা ভবিষ্যদ্বাণী অনুযায়ী রাশিয়ানরা আগামী দিনে লুহানস্ক অঞ্চল দখল করতে পারবে না।’

আরও পড়ুন: মাঙ্কিপক্সের বেশি ঝুঁকিতে তরুণরা

তিনি আরও বলেন, ‘আমাদের আত্মরক্ষার জন্য পর্যাপ্ত শক্তি এবং সরঞ্জাম থাকবে। তবে এটিও সম্ভব যে, রাশিয়ার সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়া এড়াতে আমাদের পিছু হটতে হবে।’

রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা বলছে, তারা এখন সিভিয়ারোদোনেতস্কের পশ্চিমে রেলওয়ে কেন্দ্র বলে পরিচিত লাইমান নিয়ন্ত্রণ করছে। তবে ইউক্রেন বলেছে, রাশিয়া লাইমানের বেশিরভাগ অংশ দখল করলেও ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত স্লোভিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা