বাইডেন-মোদির বৈঠক সোমবার
আন্তর্জাতিক

বাইডেন-মোদি বৈঠক সোমবার

আন্তর্জাতিক ডেস্ক : চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পাকিস্তানে ইমরান সরকারের পতন এবং শ্রীলংকায় আর্থিক সংকটের মধ্যেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন : সরকারি চাকুরেদের বেতন ২৫ এপ্রিল

রোববার ( ১০ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইডেন-মোদির বৈঠকে মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা করা হবে।

তবে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিসহ বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে তারা মতবিনিময় করবেন। এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন : পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে

সোমবারের আলোচনায় রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ও অস্ত্র কেনার পরিণতি নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লিকে সতর্ক করতে পারে বলে এই ব্যাপারে সংশ্লিষ্টরা মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর মার্চে অন্যান্য কোয়াড নেতাদের সঙ্গে আলাপকালে মোদির সঙ্গে শেষ কথা হয়েছিল বাইডেনের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা