রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আপত্তিকর । চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং
আন্তর্জাতিক

মস্কোর ওপর নিষেধাজ্ঞা চরম আপত্তিকর

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা ইউক্রেনে সামরিক বিশেষ অভিযান পরিচালনার জন্য রাশিয়ার ওপর একের পর এক যে নিষেধাজ্ঞা আরোপ করছে, তা চরম আপত্তিকর বলে মন্তব্য করেছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং।

আরও পড়ুন : মানুষকে অসুখী করার চেষ্টা করছে বিএনপি

শনিবার (১৯ মার্চ) বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে বক্তৃতাকালে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং এসব কথা বলেন বলে জানিয়েছে রয়টার্স।

তিনি বলেন, সুনির্দিষ্ট কারণ ছাড়াই রাশিয়ার নাগরিকদের পশ্চিমের বিভিন্ন দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক যেভাবে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, তা চরম আপত্তিকর হয়ে উঠছে।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। ইতিহাস ঘাটলে সেই প্রমাণ মিলবে। নিষেধাজ্ঞা শুধু সাধারণ জনগণের ক্ষতি করে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্ব অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলে।

আরও পড়ুন : বিদ্যালয়ে বই পৌঁছেনি তথ্য সঠিক নয়

রুশ সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের বিষয়টি গ্রহণযোগ্য অভিহিত করে লি ইউচেং বলেন, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ দৃশ্যে ক্যাটরিনা

প্রসঙ্গত, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ সেনাবাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর।

আরও পড়ুন : ১৫ দিন পর যুবকের লাশ ফেরত দিল বিএসএফ

এদিকে জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা