কানাডায় জরুরী অবস্থা, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
আন্তর্জাতিক

কানাডায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার চলমান পরিস্থিতিতে রাজধানী অটোয়ায় বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিক্ষোভকারীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারি) এ ঘটনায় শতাধিক বিক্ষোভকারীকে আটক করে এবং প্রায় ২০টি গাড়ি আটক করে। বিক্ষোভের নেতাদের অধিকাংশকেই আটক করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও সিএনএন।

দেশটিতে কোভিড নীতির বিরুদ্ধে গত ৩ সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ অবসানে এই অভিযান চালানো হয়।

তবে অভিযানকালে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন অটোয়ার অন্তবর্তী পুলিশ প্রধান স্টিভ বেল।

তিনি জানান, অভিযান চলাকালে আমাদের এক কর্মকর্তা সামান্য আঘাতপ্রাপ্ত হন। তবে বিক্ষোভকারীদের কেউ আহত হয়নি।

অভিযান শুরুর আগে বৃহস্পতিবার( ১৭ ফেব্রুয়ারি) পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে চূড়ান্তভাবে সতর্কবার্তা প্রদান করে।

পরে শুক্রবার বিক্ষোভকারীদের তুলে দিতে কঠোর অবস্থানে যায় নিরাপত্তা বাহিনী। একপর্যায়ে কিছু বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।

আরও পড়ুন: ইউনিস তাণ্ডব, ২ লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রসঙ্গত, কোভিড- ১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কানাডায় গত তিন সপ্তাহ ধরে ট্রাক চালকদের নেতৃত্বে ‘ফিডম কনভয়’ নামে বিক্ষোভ চলছিল।

বিক্ষোভে অচল হয়ে পড়েছিল দেশটির রাজধানী অটোয়াসহ আরো কিছু এলাকা। এ প্রেক্ষিতে অন্টারিওতে সরকার জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

অলিম্পিকে পদক লাভের লক্ষ্যে পাঁচ বছর কাজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়া...

সরকারি সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংল...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা