আন্তর্জাতিক

সোমবার থেকে খুলছে সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে খুলে দেওয়া হচ্ছে ভারতের দিল্লিতে স্কুল, কলেজ, কোচিং ইনস্টিটিউটসহ সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিল্লি সরকারের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খবর- এনডিটিভির।

দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) আরও জানিয়েছে, জিম, সুইমিং পুল এবং স্পা সেন্টারগুলোও পুনরায় চালু হবে আগামী সপ্তাহ থেকে।

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া বলেছেন, প্রথম ধাপে ৭ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণীর কার্যক্রম চালু হবে। তবে শিক্ষকদের মধ্যে যারা করোনার টিকা নেননি তারা ক্লাস নিতে পারবেন না। অন্যদিকে, নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে।

জানা গেছে, অফিসে শতভাগ লোক উপস্থিত থাকতে বলা হয়েছে এবং প্রতিষ্ঠানের গাড়ির চালকদেরও অবশ্যই মাস্ক পড়তে হবে।

কেন্দ্রীয় সরকারের করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার তথ্য প্রদানের পর পুরনায় শিক্ষা প্রতিষ্ঠান চালু করার সিদ্ধান্ত নিলো দিল্লি রাজ্য সরকার।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা