আন্তর্জাতিক

যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবিলায় আন্তর্জাতিক ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশসহ বিশ্বের ৫৯টি দেশকে অন্তর্ভুক্ত করছে যুক্তরাজ্য। একই সঙ্গে ওই দেশগুলোতে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার দেশটির সরকারি ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

লাল তালিকায় থাকা দেশগুলোর প্রসঙ্গে বলা হয়েছে, কেউ যদি গত ১০ দিনের মধ্যে লাল তালিকাভুক্ত কোনো দেশে থাকেন, তাহলে তিনি কোনোভাবেই যুক্তরাজ্যে ঢুকতে পারবেন না। তবে ব্রিটিশ ও আইরিশ নাগরিক এবং যুক্তরাজ্যে যাদের বসবাসের অনুমতি আছে ওই দেশগুলো থেকে ব্রিটেনে ঢুকতে পারবেন।

এদিকে তালিকায় বাংলাদেশ থেকে গেলেও বাদ পড়েছে ভারত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। লাল থেকে বাদামি তালিকায় ঠাঁই পেয়েছে ওই চার দেশ। এর ফলে এই দেশের নাগরিকরা যুক্তরাজ্য সফর করতে পারবেন। তবে তাদেরকে যুক্তরাজ্যে যাওয়ার তিন দিন আগে করোনা শনাক্ত পরীক্ষা করতে হবে এবং দেশটিতে পৌঁছার পর ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া পৌঁছার দুই থেকে আট দিনের মধ্যে করোনা শনাক্ত পরীক্ষা করতে হবে।

সূত্র: স্কাই নিউজ।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

নানা আয়োজনে ভোলায় লালনের তিরোধান দিবস পালিত

বাউলসম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে...

দোকানের সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে মালামাল চুরি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার থানা রোডে মোল্যা ফাস্টফুড কর্নার নামে একটি দোকানে...

ফাইনালের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশ দলের জন্য। সং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা