আন্তর্জাতিক

জার্মানিতে বিস্ফোরণ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : রাসায়নিক শিল্পপার্কে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন আরো ৩১ জন। ঘটনাটি ঘটে জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর লেভারকুজেনে। মঙ্গলবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকালে এ বিস্ফোরণ ঘটে।

শিল্পপার্ক ‘চেমপার্কের’প্রধান লারস ফ্রিডরিখ জানিয়েছেন, এ বিস্ফোরণে এখনো ৫ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে জোর তৎপরতা অব্যাহত আছে। দুঃখজনক হচ্ছে, তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে। বিস্ফোরণের পর চেমপার্কের ওপর বিপুল পরিমাণ কালো ধোঁয়া দেখা যায়।

আল-জাজিরা জানিয়েছে, চেমপার্কের বর্জ্য পোড়ানোর স্থাপনায় এ বিস্ফোরণটি ঘটায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায় নি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা