আন্তর্জাতিক

করোনা ভয়াবহ রূপ নিচ্ছে রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরমধ্যেই একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি।

সোমবার (১২ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮০ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭০২ জন। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

এদিকে টিকা নেওয়ার পরিমাণ বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে মস্কো। সম্প্রতি দেশটিতে চাকরিজীবীদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়। এর জের ধরে গত সপ্তাহগুলোয় কিছুটা বেড়েছে টিকা গ্রহণের প্রবণতা। গতকাল পর্যন্ত রাশিয়ার ১৪ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে মাত্র ১৩ শতাংশ টিকা নিয়েছেন।

রাশিয়ায় প্রথম করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৪৯২ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে এটিই করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। তবে রাশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে অভিযোগ রয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা