আন্তর্জাতিক

জেফ বেজোসের রেকর্ড

আন্তর্জাতিক : ব্যক্তিগত সম্পদের হিসেবে নতুন রেকর্ড গড়লেন জেফ বেজোস। তার নেট সম্পদ দাঁড়িয়েছে ২১১ বিলিয়ন ডলারে। এতো সম্পদের মালিক আগে কেউ হতে পারেননি।

সম্প্রতি পেন্টাগন মাইক্রোসফটের সঙ্গে জেডাই চুক্তি বাতিল করেছে। এর পরপরই শেয়ার দর বেড়েছে অ্যামাজনের। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, এতে বেজোসের সম্পদ বেড়েছে ৮.৪ বিলিয়ন ডলার।

জানুয়ারিতে এ মাপের সম্পদের কাছাকাছি যেতে পেরেছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। অল্প সময়ের জন্য তার সম্পদের পরিমাণ ২১০ বিলিয়ন ডলারের ঘর ছুঁয়েছিল।

সোমবার (৫ জুলাই) অ্যামাজন প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ৫৭ বছর বয়সী বেজোস। ২৭ বছর প্রতিষ্ঠানটির হাল ধরে রেখেছিলেন তিনি। অ্যামাজনে তার স্থলাভিষিক্ত হচ্ছেন অ্যামাজন ওয়েব সার্ভিসেসের প্রধান অ্যান্ডি জেসি।

তবে পুরোপুরি অ্যামাজন ছাড়ছেন না বেজোস। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা