আন্তর্জাতিক

স্বপ্নে ধর্ষণ, পুলিশের কাছে নারী

সাননিউজ ডেস্ক: স্বপ্নে নাকি তাকে বারবার ধর্ষণ করেছেন তান্ত্রিক। এই অভিযোগ নিয়ে পুলিশে অভিযোগ করেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের অরঙ্গাবাদ জেলার কুডওয়া থানা এলাকায়।

সংবাদ মাধ্যমের খবর, কয়েক মাস আগে ওই নারীর ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর এরপরই ছেলেকে নিয়ে তান্ত্রিক প্রশান্ত চতুর্বেদীর কাছে যান ওই নারী।

ছেলেকে নিয়ে গেলে ওই তান্ত্রিক বেশ কিছু মন্ত্র পড়তে এবং আচার মেনে চলার নির্দেশ দেন। কিন্তু তাতে কাজ হয়নি। ১৫ দিন পর এই ছেলেটির মৃত্যু হয়। তারপর ওই তান্ত্রিকের কাছে গিয়ে ছেলের মৃত্যুর কারণ জানতে চান তিনি। অভিযোগ, সেদিনই তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন ওই তান্ত্রিক। কিন্তু কোনও প্রকারে রক্ষা পান তিনি।

নারীর অভিযোগ, এরপর থেকেই চতুর্বেদী তার স্বপ্নে আসছেন এবং বারবার তাকে ধর্ষণ করছেন। পুলিশে অভিযোগ জানানোর পর ওই তান্ত্রিকের খোঁজ করা হয়। তান্ত্রিকের খোঁজ মেলায় তাকে জেরা করা হলে তিনি বলেন, ওই নারীকে তিনি চেনেনই না। উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় ওই তান্ত্রিককে ছেড়ে দেওয়া হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা