আন্তর্জাতিক

আফগানিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের মধ্যাঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নয়জনের প্রাণহানি ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ মার্চ) এ খবর জানিয়েছে।

বুধবার (১৭ মার্চ) রাতে ওয়ারডাক প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, যেখানে আফগান বাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াই চলে আসছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটির চার ক্রু সদস্য ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছে বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

ওয়ারডাক প্রদেশের গভর্ণরের মুখপাত্র মহিবুল্লাহ শরিফি হেলিকপ্টার বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

উল্লেখ্য, আফগানিস্তানে হেলিকপ্টার দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা। কারিগরী ত্রুটি কিংবা জঙ্গিদের হামলায় এসব দুর্ঘটনা ঘটে থাকে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা