আন্তর্জাতিক

জার্মানিতে মের্কেল যুগের অবসান, নতুন নেতা পাচ্ছে সিডিইউ

আন্তর্জাতিক ডেস্ক : ২০০৫ সালে জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন এ্যাঙ্গেলা মের্কেল। আগেই জানিয়েছেন মেয়াদ ফুরোলেই তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। রাজনৈতিক জীবন থেকেও সরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

শনিবার ( ১৬ জানুয়ারি) জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) নতুন নেতা নির্বাচন করবে। এ্যাঙ্গেলা মের্কেলের স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে তার।

দীর্ঘ এই শাসনামলে ২০০৮ সালের অর্থনৈতিক সংকট, এর ১ বছর পর গ্রিসের ঋণ সংকট এবং ৫ বছর আগে অভিবাসী সংকটের মধ্যেও জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কান্ডারি হয়ে থেকেছেন মের্কেল।

কিন্তু সব সংকট ছাপিয়ে কভিড-১৯ মহামারী ২০২০ সালকে সবচেয়ে কঠিন করে তুলেছে ইঙ্গিত দিয়ে কিছুদিন আগে মের্কেল বলেন, ‘আমি একটুও বাড়িয়ে বলছি না। গত ১৫ বছরে কখনোই বিদায়ী বছরকে এত ভারী মনে হয়নি।

আবার শত উদ্বেগ আর কিছু সমালোচনার পরও কোনও নতুন বছরের জন্য এত আশা নিয়ে কখনও অপেক্ষা করিনি। রয়টার্স জানিয়েছে, ১,০০১ ডেলিগেটসের দ্বারা এদিন সিডিইউ নেতা নির্বাচিত হবেন।

নতুন নেতার সবচেয়ে বড় চ্যালেঞ্জে সামনের নির্বাচন। জার্মানিতে এ বছর সেপ্টেম্বরেই নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনেও মের্কেলের দল পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন জিতবে বলে আশা করা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা