আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা নিয়ে চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ফাইজারের আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকা নিয়ে ১৬ দিনের মাথায় ব্রেনে রক্তক্ষরণে মারা গেছেন যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক। গ্রেগরি মাইকেল (৫৬) নামের এই চিকিৎসক মায়ামিতে বসবাস করতেন। গত ৩ জানুয়ারি তিনি করোনার টিকা গ্রহণ করেছিলেন।

মাইকেলের স্ত্রী হিদি নেকলম্যান বলেন, টিকা নেয়ার সময় আমার স্বামী একেবারেই সুস্থ ছিলেন। টিকা নেয়ার পর তিনি ইডিওপ্যাথিক থ্রোমবোসাইটোপেনিক পারপুরা (আইটিপি) জনিত স্ট্রোকে আক্রান্ত হন। রক্তে প্লেটলেটসের ঘাটতির কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। এ অবস্থাকে আইটিপি হিসেবে চিহ্নিত করা হয়।

এদিকে এ ঘটনার পর ফাইজার বলেছে, তারা এ বিষয়টিতে সক্রিয়ভাবে তদন্ত করছে। তাদের বিশ্বাস, টিকা নেয়ার সঙ্গে ওই ব্যক্তির মৃত্যুর কোনো সরাসরি সম্পর্ক নেই।

ওদিকে গ্রেগরি মাইকেলের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে ফ্লোরিডা ডিপাার্টমেন্ট অব হেলথ এবং ফেডারেল সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।

মাইকেলের স্ত্রী হিদি বিভিন্ন গণমাধ্যমকে আরো বলেছেন, আমার স্বামীর কোনো রোগ প্রতিরোধ বিষয়ক বিশৃঙ্খলা ছিল না। এছাড়া এমন কোনো লক্ষণ বা অবস্থা তার শরীরে ছিল না, যার কারণে তিনি আইটিপিতে আক্রান্ত হতে পারেন।

হিদি এক সন্তানের মা। তিনি দাবি করেছেন, মন বলছে, আমার স্বামীর মৃত্যুর সঙ্গে শতভাগ সম্পর্ক আছে এই টিকার। এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না।

এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসকে একটি বিবৃতি দিয়েছে ফাইজার। তাতে তারা বলেছে, আমরা ক্লিনিক্যাল পরীক্ষার সময় বা এই টিকা বাজারজাত করার পর এমন নিরাপত্তাজনিত কোনো সঙ্কেত পাইনি। তবে মাইকেলের পরিবারের শোকাহত সদস্যদের জন্য আমরা সহমর্মিতা প্রকাশ করছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা