করোনার ভ্যাকসিন নিলেন বাইডেন
আন্তর্জাতিক

করোনার ভ্যাকসিন নিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিউইয়র্কের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি হাসপাতাল থেকে করোনাভাইরাসের ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

এর আগে দেশটির জনগণের মধ্যে সংশয় দূর করেত জনসম্মুখে তিনি ভ্যাকসিন নিবেন বলে জানিয়েছিলেন।

এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে থাকার কোনও অভিপ্রায় আমার ছিল না। তবে আমি নিশ্চিত করতে চাই যে করোনার ভ্যাকসিনগুলো আমেরিকার জনগণের জন্য নিরাপদ।’

উইলমিংটনে সাংবাদিকদের বাইডেন বলেছেন, ‘‘একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই যে, এটা নিরাপদ। যখন আমি নেব (ভ্যাকসিন), প্রকাশ্যে নেব’’।

প্রসঙ্গত, করোনাভাইরাসের টিকা দেশটিতে প্রথম যারা গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্মরত এক নার্স। সান্দ্রা লিন্ডসে নামের ওই নার্স নিউ ইয়র্ক শহরের প্রথম ব্যক্তি হিসেবে সোমবার (১৪ ডিসেম্বর) সরাসরি প্রচারিত এক ভিডিও ইভেন্টে এই টিকা গ্রহণ করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা