আন্তর্জাতিক

আমেরিকার পর ভারতে চীনের সাইবার হামলা!

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে, যার জন্য চীনকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতেও একই হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা।

গত আগস্ট-সেপ্টেম্বরে গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-চীন সম্পর্ক। যার জেরে ভারতে আড়াইশ’র বেশি চীনা অ্যাপ নিষিদ্ধ করে মোদি সরকার। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কটা আর আগের জায়গায় নেই।

সেই প্রতিশোধ নিতেই হয়তো এবার ভিন্ন পথ খুঁজছে চীন। দেশটি এবার ভারতে সাইবার হামলা চালিয়েছে। গত কয়েক মাসে লক্ষাধিক ভারতীয়র তথ্য হাতাতে একাধিকার সাইবার হামলা চালায় চীনা হ্যাকাররা। সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংস্থা সাইবারপিস ফাউন্ডেশনের একটি রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, চীনের গুয়াংডং এবং হেনান প্রদেশের হ্যাকাররা ভারতের উৎসবের মৌসুমে কয়েক লক্ষ ভারতীয়ের তথ্য বেশ কয়েকবার এ হামলা চালিয়েছে। সাধারণত গত অক্টোবর ও নভেম্বর–এই দুই মাসই দেশে উৎসবের মৌসুম। সশরীরে কেনাকাটার তুলনায় করোনা আবহে অনেকেই অনলাইন কেনাকাটার দিকে ঝুঁকেছেন।

ক্রেতাদের টানতে একাধিক আকর্ষণীয় অফারও দেয় ই–কমার্স সংস্থাগুলো। আর ওই অফারকেই কাজে লাগিয়ে এই কাজ করেছে ওই হ্যাকাররা।মূলত, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে কাজে লাগিয়েই এই কাজ করত চীনা হ্যাকাররা। ই–কমার্স সংস্থা ফ্লিপকার্ট–আমাজনের অফার দিতে ভুয়া ইউআরএল তৈরি করেছিল।

হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যবহার করে ক্রেতাদের মধ্যে তা ছড়িয়ে দিত। থাকত ভুয়া পুর‌স্কারের প্রলোভনও। আর কোনও ক্রেতা যদি সেই ফাঁদে পা দিয়ে ওই লিংকে ক্লিক করতেন, তাহলেই তার সমস্ত তথ্য চলে যেত হ্যাকারদের হাতে।

সাইবারপিসের তদন্তে দেখা গেছে, ‘বিগ বিলিয়ন ডে স্পিন দ্য লাকি হুইল স্ক্যাম’এবং ‘স্পিন দ্য লাকি হুইল স্ক্যাম’–এর মতো কেলেঙ্কারি হ্যাকারদেরই তৈরি। এর আগেও এভাবে সাইবার হানা চালায় হ্যাকাররা। এদিকে, করোনা সংক্রমণ না কমায় ভারতে বাড়ছে অনলাইনে কেনাকাটা। আর এ সুযোগে বড় কোন হামলার আশঙ্কা করছেন দেশটির আইটি বিশেষজ্ঞরা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা