আন্তর্জাতিক

ইরানের আরেক জ্যেষ্ঠ কমান্ডার ড্রোন হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জ্যেষ্ঠ পরমানু বিজ্ঞানী হত্যার ক্ষত শুকাতে না শুকাতেই এবার হত্যার শিকার হলেন বিপ্লবী গার্ড রেজিমেন্টের এক জ্যেষ্ঠ কমান্ডার। সিরিয়া-ইরাক সীমান্তে শনি থেকে রোববারের মধ্যে কোনও এক সময় তার ওপর ড্রোন হামলা হয়েছিল।

তবে নিহত কমান্ডারের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বেশ কয়েকটি আরব গণমাধ্যমের বরাতে হারিৎস ও সিডনি মর্নিং হেরাল্ডের খবরে এমন তথ্য মিলেছে। প্রতিবেদন অনুসারে, সে কমান্ডার ছাড়াও আরও ৩ জন নিহত হয়েছেন। তাদের মুসলমান শহিদান হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

ইরাকি গোয়েন্দা সূত্রের বরাতে আল-আরাবিয়াহ জানিয়েছে, সিরিয়া অতিক্রম করতে যাওয়া আল-কিয়াম সীমান্তে তাদের গাড়ি হামলার লক্ষ্যবস্তু বানানো হয়। তাদের মৃতদেহ উদ্ধারে ইরাকি আধা সামরিক বাহিনীর সদস্যরা সহায়তা করেন। এর বাইরে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তবে এই খবর অস্বীকার করেছে হিজবুল্লাহ সংশ্লিষ্ট নেটওয়ার্ক আল-মিয়াদান। নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা এমন দাবি করেছে। গত জানুয়ারিতে, মার্কিন গুপ্তহত্যার শিকার হয়েছিলেন ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি।

তখন তার সঙ্গে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী মোবিলাইজেশন ফোর্সের উপ-কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা