আন্তর্জাতিক

আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক : আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টা ৩৪ মিনিটে ভারতের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

সাবেক মুখ্যমন্ত্রীর দেহ প্রথমে নিয়ে যাওয়া হবে তার সরকারি বাসভবনে। সেখান থেকে তার মরদেহ শায়িত থাকবে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে। মঙ্গলবার সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অসংখ্য অনুগামী। গুয়াহাটিতেই তার শেষ কৃত্য সম্পন্ন হবে।

আগস্ট মাসের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। করোনার চিকিৎসার পর অক্টোবর মাসে হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে, নভেম্বর মাসের শুরুতে ফের অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সংবাদমাধ্যমকে গতকাল জানিয়েছেন, করোনা পরবর্তী উপসর্গ নিয়ে তরুণ গগৈকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। শনিবার তার শারীরিক অবস্থা আরো খারাপ হওয়ায়, চিকিৎসকরা তার ইনটিউবেশন ভেন্টিলেশন শুরু করেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

কঙ্গোয় ইবোলার প্রাদুর্ভাবে ৬৫ জনের মৃত্যু

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বা...

ছেঁড়া পলিথিনের নিচে কাটছে ৮ বছর!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোট বাইসদিয়া ইউনিয...

বিসিবি জেলা প্রতিনিধি মনোনয়ন নিয়ে মুন্সীগঞ্জে তোলপাড়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা প্রতিনিধি ম...

হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন, ১০ দফা দাবি

হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্...

শাহ আলীর মাজারে হামলা, অভিযোগ অস্বীকার জামায়াতের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে মধ্যরাতে হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা