ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। চলমান সৌদি আরব ও হুতিদের মধ্যে লড়াইয়ের কারণে দেশটির দুই লাখের বেশি সাধারণ মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ মানবিক পরিস্থিতির চিত্র।

বাস্তুচ্যুত এই অসহায় মানুষের একটি বড় অংশে রয়েছে শিশু ও প্রবীণদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, অনেকেই জীবনের টানে একবার বা দুবার নয়, বরং চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পল্টি খেতে বাধ্য হয়েছেন। মূলত পশ্চিম উপকূলের বিভিন্ন জেলা থেকে সংঘাতের তীব্রতার কারণে তাদের এই করুণ পরিণতি বরণ করতে হয়েছে।

বর্তমানে তাইজ ও এডেন অঞ্চলের মধ্যবর্তী এলাকায় গড়ে ওঠা অস্থায়ী শিবিরগুলোতে হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। মানবিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, এই ক্যাম্পগুলোতে থাকা তাঁবুগুলো ঝড়-বৃষ্টি বা বসবাসের জন্য একেবারেই অনুপযুক্ত। সেখানে সুপেয় পানি, খাবার ও চিকিৎসার মতো মৌলিক মানবিক উপকরণেরও তীব্র সংকট রয়েছে।

অভাবের তাড়নায় ও আশ্রয়ের অভাবে বহু শিশু ২০ দিনেরও বেশি সময় ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ও ঘরছাড়া। ক্ষুধা নিবারণের জন্য তাদের কেউ কেউ আশপাশের পাহাড়ি উপত্যকা থেকে লতাপাতা ও উদ্ভিদ সংগ্রহ করে আগুন জ্বেলে তা রান্না করে খাচ্ছে। এর ওপর শিবিরের খুব কাছেই পাহাড়ি সীমানার ওপার থেকে এখনো নিয়মিত লড়াইয়ের বিকট শব্দ ভেসে আসছে, যা তাদের মনে সার্বক্ষণিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করে রেখেছে। বারবার এমন বাস্তুচ্যুতি ইয়েমেনের সাধারণ মানুষের জীবনকে এক অন্তহীন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা