আন্তর্জাতিক

সমঝোতা ব্যর্থ হলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ করায় ইরানকে বৈশ্বিক মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি অবিলম্বে ইরান অবরোধ প্রত্যাহার না করে, তাহলে অদূর ভবিষ্যতে এই বাণিজ্যিক জলপথ যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


গতকাল রবিবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আপনারা যদি হরমুজ বন্ধের আদেশ প্রত্যাহার না করেন, তাহলে নিজেদের দেশকে হারাবেন, সবকিছু হারাবেন। এমনকি ইরানের যেসব প্রতিনিধি আলোচনার জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছেন, তারাও দেশে ফিরতে পারবেন না।”


দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় প্রতিবাদ হিসেবে গত শনিবার আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ফের বন্ধ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির অন্যতম শর্ত ছিল লেবাননে সংঘাত থামাতে হবে; কিন্তু ইসরায়েল হামলা অব্যাহত রাখায় শনিবার হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেয় ইরান। তারপরই এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।


গত ১৭ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্ট পর্যায়ে ইসলমাাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের পর একটি স্থায়ী শান্তি চুক্তির খসড়া এবং শর্ত নির্ধারণ করতে বর্তমানে সুইজারল্যান্ডে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে।

ফক্স নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, “যদি প্রয়োজন হয়, আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবো। যদি তারা কোনো চুক্তি না করে, হরমুজ থেকে আমরা টোল আদায় করা শুরু করব।”

যুক্তরাষ্ট্র যদি সত্যিই হরমুজ থেকে টোল নেওয়া শুরু করে, তাহলে হরমুজে চলাচলরত প্রতিটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজকে তার পণ্যের বাজারমূল্যের ২০ শতাংশ কর হিসেবে দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

“হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্য-পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার ব্যয় করছে। তার ক্ষতিপূরণ হিসেবে এই টোল আদায় করা হবে। মার্কিন বাহিনী এই মুহূর্তে পশ্চিম এশিয়া অঞ্চলের ‘অভিভাবক দেবদূতের’ (গার্ডিয়ান অ্যাঞ্জেল) ভূমিকায় আছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথটি সুরক্ষিত রাখার জন্য টোল যুক্তরাষ্ট্রের প্রাপ্য”, ফক্স নিউজকে বলেছেন ট্রাম্প।

এদিকে রবিবার ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। এক বিবৃতিতে তিনি বলেছেন, “শব্দ নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের আরও সতর্ক হওয়া উচিত। ইরানের প্রতিরক্ষা বাহিনী যে কোনো মার্কিন হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত।”


সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা