সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানের বোমা বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি সড়কে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন কয়লা শ্রমিক।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে হারনাই এলাকায় একটি কয়লা খনির কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৩৬৯ বন্দিকে মুক্তি দিচ্ছে : ইসরায়েল

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থেকে হয়েছে। বেলুচিস্তানের যে এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি হারনাইয়ের একটি কয়লা খনির কাছে।

এ সময় আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ভোরে কয়লা বোঝাই একটি ট্রাক খনি এলাকা-শহরের দিকে রওনা দেয়। ঐ সময় মোট ১৭ জন শ্রমিক ট্রাকে ছিলেন। সড়কের যেই স্থানে বোমাটি পেতে রাখা হয়েছিলো, সেখানে ট্রাকটি আসতেই ঘটে বিস্ফোরণ।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির বক্তব্যকে উদ্ধৃত করে এক সরকারি বিবৃতিতে বলেছেন, এই বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দফতর শ্রমিকদের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে বলেছেন, পাকিস্তানের সন্ত্রাসবাদকে নির্মূল করতে সক্রিয়ভাবে কাজ করছে তার সরকার।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা