সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মোজাম্বিকে কারাগারে দাঙ্গা, নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। এছাড়া দাঙ্গার মধ্যে কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গেছেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলা, ৫ সাংবাদিক নিহত

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ বলছে, বিতর্কিত নির্বাচনের ফলাফলকে ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে মোজাম্বিকের একটি কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গেছেন। পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল এক সংবাদ সম্মেলনে জানান, রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৩৩ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।

যদিও পালিয়ে যাওয়ার পর প্রায় ১৫০ জন পলাতক বন্দিকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মূলত গত অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর থেকে মোজাম্বিক অস্থিরতায় কাঁপছে। অফিসিয়াল ফলাফলে দেখা গেছে, প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন ফ্রেলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপো বিজয়ী হয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা