সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননের বালবেকে হামলা, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৫৩

মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেকের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। মূলত হামলার পর বেকা উপত্যকার ১২টি এলাকা থেকে প্রাণহানির এই তথ্য পাওয়া গেছে। ইসরায়েলের সর্বশেষ এই হামলায় নিহতদের মধ্যে অন্তত দুই শিশুও রয়েছে। হামলায় কমপক্ষে আরও ৫৮ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা